র‍্যাবের পৃথক অভিযানে ৬ ছিনতাইকারী আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ও খেজুবাগ এলাকা থেকে পৃথক ছয় ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-১০। রোববার (৪জুলাই) রাতে র‌্যাব-১০ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— চুনকুটিয়া থেকে মোঃ আলামিন (২১), মোঃ বিল্লাল হোসেন (২৮), মোঃ জহিরুল ইসলাম (১৯), মোঃ রাব্বি হোসেন (২৪), মোঃ ইমরান হোসেন (২১) ও খেজুরবাগ থেকে মোঃ সালাউদ্দিন ইসলাম খোকন (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুলাই রাত সাড়ে বারোটার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইলকৃত নগদ- ৩ হাজার ৭শ’ টাকা জব্দ করা হয়।

এছাড়া রাত নয়টার দিকে একই থানাধীন খেজুরবাগ সাতপাখি এলাকায় অভিযান পরিচালনা করে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানায়, তারা বেশ কিছুদিন যাবত কেরাণীগঞ্জসহ এর আশেপাশে বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে চলন্ত বিক্সা অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন থামিয়ে যাত্রীদের মারধরের পাশাপাশি ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন ও মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর