কুমিল্লা কারাগারে বন্দি নির্যাতন: দুই কারারক্ষীর কলরেকর্ড ফাঁস (অডিওসহ)

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে সাজাপ্রাপ্ত এক কয়েদীকে নির্যাতনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার মাত্র ১২ ঘন্টা পর ঘটনা সংশ্লিষ্ট একটি কল রেকর্ডও ফাঁস হয়েছে। সেখানে শোনা যায় নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কারারক্ষীর ১ মিনিট ১২ সেকেন্ডের কথোপকথন।

ভাইরাল হওয়া রেকর্ডিং-এ শোনা যায় সিসিটিভি ফুটেজ মনিটরিংয়ে সার্ভার রুমে কর্মরত কারারক্ষী অনন্ত চন্দ্র দাস আরেক কারারক্ষী চয়ন চন্দ্র দাসের সঙ্গে কথা বলছেন।

তখন সিসিটিভি ফুটেজ থেকে ভিডিও করে তা চয়ন দাসের মোবাইলে দিতে বলা হয়। কারাসূত্রে জানা গেছে অনন্ত দাস ও চয়ন দাস উভয়ে সম্পর্কে মামা-ভাগ্নে।

নিম্নে তাদের কথোপকথনের উল্লেখযোগ্য অংশ দেওয়া হলো-

অনন্ত দাস: মামু, একজন কয়েদি আসামি না? মুখে দাঁড়ি আছে? সুপার স্যার মারাইছে দেখলাম, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে।

চয়ন দাস: হ হ হ।

অনন্ত দাস: ফুটেজটা আছে, ১২ তারিখে ১০টা ২৬-এর দিকে। জেল সুপার ছিল।

চয়ন দাস: রুমে আছে কেউ?

অনন্ত দাস: না। কেউ নাই।

চয়ন দাস: এটা মোবাইলে আনা যাবে?

অনন্ত দাস: না। মোবাইলে দেওয়া যাইতো না।

চয়ন দাস: ভিডিও করা যাইতো না?

অনন্ত দাস: ভিডিও করবেন?

চয়ন দাস: মোবাইলে সিস্টেম নাই?

অনন্ত দাস: কম্পিউটার লাগবে।

চয়ন দাস: কম্পিউটার লাগতো না, এখান থেকে ভিডিও করা যাইবো না?

অনন্ত দাস: করলে করা যাইবো। পরে ঝামেলা।

চয়ন দাস: তোর ডিউটি আর কয়টায়?

অনন্ত দাস: ১০টায়।

চয়ন দাস: ১০টায় করিস। এহন না। ঠিক আছে? তোরটায় ভিডিও করে আমারটায় দিস। আস্তে, কেউ যেন না জানে।

অনন্ত দাস: আচ্ছা।

অডিও আসছে…

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর