পাকুন্দিয়ায় পুলিশের স্টিকার বিতরণ

পুলিশের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ১০ নম্বর বিট (হোসেন্দী ইউনিয়ন) এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দরজায় দরজায় স্টিকার লাগিয়েছে পুলিশ।

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রোববার (৪ জুন) বিকালে পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে এ স্টিকার লাগিয়ে দেন ১০ নম্বর বিট অফিসার এসআই আরিফ রাব্বানী।

তিনি জানান, জনগণের দোরগোঁড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, জনসচেতনা বৃদ্ধি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকের বিস্তার রোধ, সন্ত্রাসী, মাদকসেবী ও বিক্রেতাসহ সকল প্রকার অপরাধীদের তথ্য পেতে এই স্টিকার প্রতিটি বাড়ির সামনের ফটকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে দুটি নম্বর রয়েছে। দায়িত্বরত বিট পুলিশিংয়ের কর্মকর্তা ও থানার ডিউটি অফিসারের নম্বর। এর মাধ্যমে সাধারণ মানুষ পুলিশকে খুব সহজেই কাছে পাবে।

এসময় এএসআই সুজাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর