দেশে প্রাণঘাতী করোনা তার ভয়াবহ রূপ দেখানো শুরু করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের হার কমেনি। এই করোনায় সবচেয়ে ঝুঁকিতে আছে সম্মুখসারির যোদ্ধারা। তার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম।
শুরু থেকেই মাঠপর্যায়ে সেবা দিয়ে আসা এই বাহিনীতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ পর্যন্ত মারা গেছেন বাহিনীটির ৯৮ জন সদস্য।
রোববার (০৪ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গত ১০ দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে পুলিশের ৬১৩ জন সদস্য। গড়ে দৈনিক আক্রান্ত হচ্ছেন ৬১.৩ জন। ক
তথ্যমতে, গত মে মাসে সারাদেশে ২৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ নাগাদ এই সংখ্যা তিনগুন বেড়ে হয় ৭০৫। এর পরবর্তী ১০ দিনে বিভিন্ন ইউনিটের ৬১৩ জন আক্রান্ত হয়। এছাড়া গত ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ সদস্য।
জানা যায়, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের ২২ হাজার ৩০৮ জন সদস্য। তাদের মধ্যে ২১ হাজার ১৯০ জন সুস্থ হলেও হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২০ জন্য করোনা আক্রান্ত পুলিশ সদস্য।
বার্তা বাজার/এসজে