চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযানে ৪৪ মামলা

চট্টগ্রামে কঠোর লকডাউন বাস্তবায়নে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার ( ৪ জুলাই) জেলা ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ অমান্য করায় ৪৪ মামলায় প্রায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। যার ধারাবাহিকতায় রোববার (০৪ জুলাই) বিধিনিষেধ অমান্য করায় ৪৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

নগরীর বায়েজিদ ও খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম। হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করেন নূরজাহান আক্তার সাথী। ডবলমুরিং ও বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন মোহাম্মদ আতিকুর রহমান। কোতোয়ালী ও সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন ও হোছাইন মোহাম্মদ।

ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন আশরাফুল হাসান। পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন মোঃ জিল্লুর রহমান। হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করেন প্লাবন কুমার বিশ্বাস। চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন প্রতীক দত্ত।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর