সিংড়ায় গাঁজাসহ যুবক আটক

নাটোরের সিংড়ায় দেড় কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এর নেতৃত্বে রবিবার বিকেলে সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া এলাকা থেকে মো. সাগর ওরফে আল-মামুন (৩০) নামের এক যুবককে আটক করা হয়। সে পৌর শহরের মাদারীপুর মহল্লার মৃত সাদেক আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‍্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‍্যাব ক্যাম্প।

রবিন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর