দেশে চলমান সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধি নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
রোববার (০৪ জুলাই) এ কমিটির সভাপরি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানান, আমরা শুরু থেকেই বলে আসছি, অন্তত দুই সপ্তাহ পুরোপুরি লকডাউন থাকা উচিত। বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত।
তিনি আরও বলেন, সাতদিন তো সরকার দিয়েছিল, সেটা ৭ জুলাই শেষ হবে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যে পরামর্শ দিয়েছে তাতে এটা (লকডাউন) দুই সপ্তাহ লাগবে; না হয়তো কাজ হবে না। আমরা এখনও মনে করি, এটা আরও এক সপ্তাহ বাড়ানো প্রয়োজন।
প্রসঙ্গত, দেশে গত ১ জুলাই থেকে ৭ দিনের জন্য কঠোরবিধি নিষেধ চলমান আছে। আগামী বুধবার (০৭ জুলাই) মধ্যরাতে তার মেয়াদ শেষ হবে।
বার্তা বাজার/এসজে