নরসিংদী জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

রবিবার (৪ জুলাই ) পুলিশ লাইন্স নরসিংদীতে জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন নরসিংদী পুলিশ সুপার, কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার হতে শুরু হওয়া এই কর্মসূচীর অংশ হিসেবে জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হবে।

এদিকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী’র পক্ষ থেকেও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুনাকের সভানেত্রী মিসেস আলেয়া ফেরদৌসী, এসময় পুনাক, নরসিংদীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর