স্কুলের মাঠে বিয়ের অনুষ্ঠান: প্রধান শিক্ষককে যুবদল নেতার লাঞ্ছনা (ভিডিওসহ)

চট্টগ্রামের ডবলমুরিংয়ে করোনাকালে স্কুলের মাঠে বিয়ের অনুষ্ঠান করতে বাঁধা দেওয়ার প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৩ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম হারুন খান। তিনি চট্টগ্রাম মহানগর যুবদল নেতা।

রোববার (০৪ জুলাই) ডবলমুরিং থানার ওসি মোহাম্মাদ মহসীন জানান, গ্রেফতার হারুন মহানগর যুবদলের সহসভাপতি। আর ভুক্তভোগী নিজাম উদ্দিন ডবলমুরিংয়ের মনসুরাবাদ এলাকার খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং করমিটির সদস্য একরাম মিয়া লকডাউনের মধ্যে বিদ্যালয়ের মাঠে তার মেয়ের বিয়ের আয়জন করার অনুমতি চান। কিন্তু করোনার প্রকোপে তা সায় দেয়নি কমিটি। কিন্তু নির্দেশ অমান্য করে গত ২৫ জুন স্কুলের মাঠেই মেয়ের বিয়ের আয়োজন করেন তিনি। পরে খবর পেয়ে জেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম জানান,এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একরাম মিয়া, তার দুই ভাই মিয়া মো. হারুন খান ও জানে আলম শিক্ষকদের দাপ্তরিক কাজে বিদ্যালয় না যেতে হুমকি দেন। এ ব্যাপারে নিজাম শিক্ষা বোর্ডে অভিযোগও জানান। অভিযোগ তদন্তে ৩০ জুন পাঁচলাইশ-ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে একটি স্কুলে যান। সেখানে আসেন নিজামসহ কয়েকজন শিক্ষক।

তখন একরাম মিয়ার ভাই যুবদল নেতা হারুন খান, জানে আলম ও তাদের সহযোগীরা প্রধান শিক্ষকের রুমে ঢুকে তাকে গালমন্দ এবং হত্যার হুমকি দিয়ে লাঞ্ছিত করেন।

ওসি মোহাম্মদ মহসীন জানান, এ ঘটনায় শনিবার ৬ জনকে আসামি করে নিজাম একটি মামলা দায়ের করেন। রাতেই প্রধান আসামি হারুকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও আসছে…

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর