একপিছ ইয়াবাসহ আটক মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় এনামুল হক (২৫) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড এবং নগদ ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সন্দ্বীপ তালুকদার তাকে এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপাওয়া এনামুল হক পৌর এলাকার কাউতলী গ্রামের কালন মিয়ার ছেলে।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সন্দ্বীপ তালুকদার বলেন, রোববার দুপুরে কঠোর লকডাউন চলাকালে এনামুল হক মুখে মাস্ক না পড়ে অহেতুক একটি নম্বর প্লেটবিহীন মোটর সাইকেল নিয়ে কাউতলী এলাকায় মহাসড়কে ঘুরাঘুরি করছিলো।

এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তাকে তল্লাশী করলে তার কাছে ১পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদন্ড ও নগদ ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় পুলিশ, বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর