ধ্বংস করা হলো মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত আর্টিলারি শেল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধ চলাকালীন অবিস্ফোরিত একটি পাকিস্তানি আর্টিলারি শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বোমা বিস্ফোরক দল।

রবিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর বিলে সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের ক্যাপ্টেন নাদিয়া নুসরাত এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল আর্টিলারি শেলটি ধ্বংস করে।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত বছরের ১১ নভেম্বর আখাউড়া বাইপাস সংলগ্ন আলমগীর মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে শেল টি উদ্ধার করা হয়েছিল। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরণ দলকে খবর দেয়া হয়।

উল্লেখ্য গত বছরের ১১ নভেম্বর আখাউড়া পৌরশহরের নারায়নপুর বাইপাস সংলগ্ন আলমগীর মিয়ার ভাঙ্গারী দোকান থেকে শেলটি উদ্ধার করা হয়েছিল ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহৃত আর্টিলারি শেলটি অবিস্ফোরিত রয়ে যায় এবং এটি সচল ছিল না।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর