রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা পৃথক দু,টি অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানাগেছে, রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে রাজবাড়ী ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শনিবার রাত সোয়া ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মিলন চন্দ্র বর্মন, এস,আই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের মোঃ হানিফ মন্ডলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে বহরপুর মধ্যপাড়া গ্রামের মোঃ আশোক আলীর ছেলে মোঃ সামজাদ হোসেন(২১) মোঃ হানিফ মন্ডলের ছেলে মোঃ রিপন মন্ডল(২৫) কে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে রাত পৌনে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আতাউর রহমান, এস,আই নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার সদর উপজেলার বিলনয়াবাদ গ্রামের আরজু শেখের চায়ের দোকানের সামনে থেকে সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের মোঃ মকবুল মোল্যার ছেলে মোঃ ইমরান মোল্লা (২৯) কে ১০২ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৪৬০ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি