টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মোট ১১ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট ১২৫ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। রোববার (৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজেদুর রহমান।

অপরদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭০ জন, ঘাটাইলে ৩৫, দেলদুয়ারে ১৯, মধুপুরে ১৮,ভূয়াপুরে ১৭, গোপালপুরে ১৩, কালিহাতীতে ৯, সখীপুরে ৯, বাসাইলে ২, মির্জাপুরে ২, নাগরপুরে ১ জন রয়েছেন।

শনাক্তের হার ৪০ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৪০৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৭২ জন। জেলার হাসপাতাল গুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৬৩৯ জন। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত এবং ৭৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। কোয়ারেন্টিন থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ২৫৬২০ জন।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর