কুষ্টিয়ায় একদিনে ১৯ জনের মৃত্যু রেকর্ড

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু রেকর্ড। একদিনে ১৯ জনের মৃত্যু হয়েছে । জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার ( ৩ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা পজেটিভ নিয়ে ১৩জন ও করোনা উপসর্গ নিয়ে ৬জন মোট ১৯জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন।

তিনি আরোও বলেন,অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারনে তাদের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া ২৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৭৩ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে ২শজন করোনা পজেটিভ ও ৭৩জনের করোনা উপসর্গ রয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় ৬০৯ জনের নমুনা পরিক্ষা করে ১৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।

টুটুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর