করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে জারিকৃত কঠোর বিধিনিষেধের রোববার (০৪ জুলাই) চলছে চতুর্থ দিন। অন্যান্য দিনগুলোর মত এদিনও রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৬১৮ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়, এদিন ৪৯৬টি বিভিন্ন ধরণের যানবাহনকে নিষেধাজ্ঞা অমান্য করায় মোট ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, লকডাউন কার্যকরে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেক পোস্ট। বাইরে বের হলে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে সবাইকে। যৌক্তিক কারণে দেখিয়ে গন্তব্যে যাচ্ছেন তারা। আর যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদের আটক ও জরিমানা করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে