দরজা খোলা রেখেই দৌড়ে পালালো দোকানী

সরকারি নির্দেশনা অমান্য করে কঠোর লকডাউন চলাকানীন সময়ে দোকানের দরজা খোলা রেখে চা বিক্রি করছেন এক দোকনী। হঠাৎ ম্যাজিস্ট্রেট ও নৌবাহিনীর গাড়ী দেখে দরজা খোলা রেখেই দৌড়ে পালালো চা খেতে আসা লোকজন সহ দোকানী।

পরে স্থানীয় এক লোককে ডেকে দোকান বুঝিয়ে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে চৌমুহনি চরচেঙ্গা বেড়ীর উপর একটি দোকানে।

এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় রবিবার সকাল থেকে উপজেলার ওছখালী, চৌমুহনি,মাইজদী, চরচেঙ্গা, চৌরাস্তা , ও জাহাজমারা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র। এসময় ৩ ব্যবসায়ী ৬ পথচারী ও ৫ টি যানবাহনের মোট ১৪টি মামলায় ৮ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এ দিকে সরকার ঘোষিত কঠোর লকডাউনের চতুর্থ দিনে সচেতনতা মূলক মাইকিং, মাস্কবিতরণ সহ করোনা সংক্রামন কমাতে একযোগে কাজ করছে উপজেলা প্রশাসন, হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। ।

জিল্লুর রহমান রাসেল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর