রাজবাড়ীতে কঠোর অবস্থানে প্রশাসন

রাজবাড়ীতে করোনা সংক্রামক প্রতিরোধ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। রবিবার (৪ জুলাই ) রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদ এর নেতৃত্বে রাজবাড়ী শহরের বড়পুল,মরগি ফার্ম, বাগমাড়া বাজার,আড়ফা বাজার ও চন্দনী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ ব্যক্তিকে ১৮৬০ দন্ডবিধির ২৬৯ধারায় সর্বমোট ৪২০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সরকারী আইন মানা ও স্বাস্থ্য বিধি পালনে জনগনকে নির্দেশনা প্রদান করা হয়

সহযোগীতায় ছিলেন প্রসিকিউটর, রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক,পেসকার মোঃ হৃদয় এবং শৃঙ্খলায় মোঃ হিমায়েত (এএসআই) এর নেতৃত্বে রাজবাড়ী সদর থানা পুলিশ বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলবে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর