করোনায় মৃত ব্যক্তির মরদেহ গ্রহণ করেনি পরিবার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিতলা এলাকার প্রফুল্ল কর্মকার (৭০) গত ২৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হন।

শনিবার (৩ জুলাই) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রাতে মারা গেলে তার পরিবার কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে এম্বুলেন্সযোগে মরদেহটি নিয়ে এসে বাড়িতে না নিয়ে গিয়ে সুলতানপুর গ্রামের পৌর মহাশ্মশানে নিয়ে যান।

শ্মশান কর্তৃপক্ষ মরদেহর শেষকৃত্য করতে অস্বীকৃতি জানিয়ে মরদেহ রেখে চলে যান। পরে দেরী হচ্ছে দেখে উপায় না পেয়ে এম্বুলেন্স ড্রাইভার রাত তিনটার দিকে মৃতদেহটি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে চলে যান।

রবিবার (৪ জুলাই) সকাল ৭টা পর্যন্ত আত্মীয় স্বজন কেউ শেষকৃত্য না করায় সুলতান গ্রামের স্থানীয় যুবক রজিব(৩০) শ্মশানের পাশেই কবর খুড়েন এবং সুমন খান, সলেমান, রাজিব, রুবেল নামের যুবকদের সহায়তায় তাকে মিরপুর পৌর মহা শ্মশানে সমাহিত করেন বলে জানা গেছে।

তার পরিবারের দুই ছেলেসহ স্ত্রী করোনা পজেটিভ।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর