রাজধানীর উত্তরায় র‍্যাবের সংবাদ সম্মেলন

সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনে র‍্যাব রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনের পাশাপাশি চেকপোস্ট পরিচালনা করে। পরে র‍্যাবের ঐ টিম টঙ্গীতেও অভিযান চালায়।

এসময় টঙ্গী স্টেশন রোড এলাকায় মাস্ক না পরার অপরাধে ১ জনকে ৫০০ টাকা অর্থদন্ড দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

উত্তরায় সংবাদ সম্মেলনে র‍্যাবের ডিরেক্টর লিগ্যাল এন্ড মিডিয়া উইং খন্দকার আল মুইন গণমাধ্যমকে জানায়, সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন র‍্যাব। জোরদার করা হয়েছে চেকপোষ্ট স্থাপন।

এর প্রেক্ষিতে যারা বিধি নিষেধ অমান্য করেছে এরকম প্রায় শতাধিক লোককে আইনের আওতায় এনেছে র‍্যাব এবং প্রায় ৬ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর