দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বিশেষ করে দেশের উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় ১৯ জেলায় ১১৫ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, নওগাঁও একজন, পাবনার একজন রয়েছেন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় আটজন, সাতক্ষীরায় ছয়জন, ঝিনাইদহে আটজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে একজন, পঞ্চগড়ে একজন, ঠাকুরগাঁওয়ে সাতজন, বগুড়ায় সাতজন, ফরিদপুরে তিনজন, বরিশালে চারজন ও টাঙ্গাইলে ১১ জনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার/নব