নাগেশ্বরীতে লকডাউনে অযথা ঘোরাফেরা করায় ১৮ জনকে জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে লকডাউন উপক্ষো করে অযথা ঘোরাফেরার দায়ে এবং মাস্ক পরিধান না করায় ১৮ জনকে মামলা দিয়ে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে নাগেশ্বরী পৌর শহরের কলেজমোড়, বাসস্ট্যান্ড, কাজী মার্কেট এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম।

এ সময় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী নিহার রঞ্জন ব্যানার্জী এবং থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লতিফুর রহমান লিংকন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর