অপ্রয়োজনে বের হওয়ায় গ্রেফতার ৪২৯, জরিমানা ৮ লাখ ৬৯ হাজার

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সাতদিনের লকডাউনের চতুর্থ দিন আজ। সরকারি বিধিনিষেধ অমান্য করে আজও বিনা কারণে বাইরে বের হচ্ছেন অনেকে।

রোববার (৪ জুলাই) দুপুর পর্যন্ত অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির আটটি বিভাগ আজ লকডাউনের চতুর্থ দিনের অভিযানে ৪২৯ জনকে গ্রেফতার ৩০৯টি গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।

লকডাউন কার্যকরে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেক পোস্ট। বাইরে বের হলে পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে সবাইকে। যৌক্তিক কারণে দেখিয়ে গন্তব্যে যাচ্ছেন তারা। আর যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদের আটক ও জরিমানা করা হচ্ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর