মোঃ ওয়ালিদ সাকিব, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার বিকালে পৌরসভার কার্যালয়ে সম্মিলিত নাগরিক সমাজ, সাংবাদিক, কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজেট পেশ করেন পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এসময় তিনি ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৬৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৯৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন।
বসুরহাট পৌরসভার মেয়র ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাজেট বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।