অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। দেশের বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে বর্তমানে দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার (৪ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, অক্সিজেনের চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে তা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

অক্সিজেনের সংকটে রোগীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, এ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত অভিযোগ সত্য কিনা তা বলা যাচ্ছে না।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, প্রতি মুহূর্তে তারা অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর