মধুমতি নদীতে নৌকা ডুবিতে বাদাম চাষী নিখোঁজ

ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদীতে ডিঙ্গি নৌকা ডুবিতে মনিরুল মোল্যা (৩৫) নামে এক বাদাম চাষীর নিখোঁজের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ জুলাই) নিখোঁজের পর থেকেই মধুখালী ফায়ার সার্ভিস ও খুলনার একদল ডুবুরি চেষ্টা করেও ওই কৃষকের কোন খোঁজ মেলেনি। নিখোঁজ মনিরুল উপজেলার কামারখালী ইউনিয়নের চর-পুকুরিয়া গ্রামের জমির মোল্যার ছেলে।

রোববার (৪ জুলাই) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরুল মোল্যাকে জীবিত কিংবা মৃতদেহ উদ্ধারের সংবাদ পাওয়া যায় নাই ।

এলাকাবাসী ও মধুখালী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার চরে মধুমতি নদীর ওপার উত্তর পাড়ে গয়েশপুর চরে বাদাম ফসল দেখতে এক শিশু ও ৮ কৃষক মিলে একটি ছোট ডিঙ্গি নৌকাযোগে নদী পার হয়ে বাদামের ক্ষেত দেখতে যাচ্ছিলেন। এ সময় নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিক এলাকাবাসী চেষ্টা করে ৮ জনকে উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায়নি।

মধুখালী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. টিটোব সিকদার জানান, খবর পেয়ে আমরা এবং খুলনার একটি ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ কৃষকের কোন সন্ধান পায়নি। শনিবার ট্রলারে করে ওই কৃষকের খোঁজ করা হয়েছে বলেও তিনি জানান।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর