বিএনপিকে দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাকালীন সময়ে বিএনপির নেতারা দেশের জনগণের পাশে দাঁড়ায়নি। সারাদেশে তাদের দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।

রোববার (৪ জুলাই) সকালে ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার চিন্তা নেই। তারা কেবল খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিতে ব্যস্ত।

তথ্যমন্ত্রী বলেন, দেশের এই সংকটময় অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যা অন্য কোনো রাজনৈতিক দল করেনি।

এছাড়াও বর্তমান পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সবাইকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং খাদ্য সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর