খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৪৬ জনের মৃত্যু

করোনাভাইরাসের নতুন হটস্পট এখন খুলনা বিভাগ। এ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগে একদিন রেকর্ড মৃত্যু এটি।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪ জনের। খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জনের।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে সর্বোচ্চ দুই জেলায় ৩০ জনের মৃত্যু হয়েছে। খুলনা ও কুষ্টিয়ায় ১৫ জন করে ৩০ জন মারা গেছেন। এছাড়াও যশোরে সাতজন, ঝিনাইদহে দুইজন, মাগুড়ায় দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত ৬০ হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের দশ জেলায় মোট মারা গেছেন ১ হাজার ২১৪ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর