কোপা আমেরিকার সেমিফাইনালের সময়সূচি দেখে নিন

লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার ফাইনালের খেলা এরই মধ্যে শেষ হয়েছে। কোয়ার্টারে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু, ব্রাজিল, কলম্বিয়া ও আর্জেন্টিনা।

রোববার সকালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিন তৃতীয় কোয়ার্টারে টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া।

এর ফলে তৃতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করে কলম্বিয়া। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এর আগে প্রথম কোয়ার্টারে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছিল পেরু। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিতে উঠে ব্রাজিল।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি রিও ডি জেনেরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর