ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মালবাহী ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার(৪ জুলাই) সকাল ৭ টার দিকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের সোনা মিয়া (৮০) রেল লাইন ধরে হাঁটছিলেন। ভৈরব থেকে ময়মনসিংহগামী পাথর বোঝাই স্পেশাল ট্রেনে কাটা পড়েন। সকাল ৭ টার দিকে সোহাগী রেলক্রসিং সংলগ্ন এলাকায় ট্রেনের হুইসেল দিলেও সোনা মিয়া কাটা পড়েন। তিনি কানে কম শুনতেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
খবর পেয়ে কিশোরগঞ্জ জিআরপি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু পরিবারের লোকজনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস বলেন, মালবাহী স্পেশাল ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আরিফুল হক/বার্তাবাজার/পি