ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (৪ জুলাই) দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।
রোববার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সি-১৩০ মডেলের ওই বিমানটিতে আগুন ধরে গেছে। বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আমরা হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করছি।
বার্তা বাজার/নব