কুষ্টিয়ায় করোনায় একদিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। যা কিনা একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে ছয়জন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে একজন ও নিজ বাড়িতে করোনায় একজন মারা গেছেন।

রোববার (৪ জুলাই) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ যেভাবে বাড়ছে তাতে সেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়াবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসেন।

কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৮ হাজার ৪৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩০ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৮৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর