পাবনার র্যার-১২ বিশেষ অভিযানে প্রায় দুইমন গাঁজা ও একটি ট্রাক, নগদ ২৫,০০০০ হাজার টাকা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে।
রোববার(৪ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
তিনি জানান, গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সদর উপজেলা গাছপাড়া মোড়ে চেকপোষ্ট স্থাপন করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার গোরুক মন্ডপ নাওডাঙ্গা এলাকার মোঃ মনসুর আলী’র ছেলে মোঃ মিজানুর রহমান (২৬) ও নীলফামারী জেলা সৈয়দপুর নিচু কলোনী এলাকার মোঃ শেখ শহিদ’র ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৫)।
আসামীদের জিজ্ঞাসাবাদের পর আরো জানান, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি