করোনা মহামারীর কারণে গতবছর শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দিয়েছে। তবে অনেকেই ভাবছে এবারও মনে হয় অটোপাসের ব্যবস্থা করবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবার ভিন্ন পথে হাটার পরিকল্পনা। চলিত বছরে শিক্ষার্থীদের পরীক্ষার নেওয়ার কথা চিন্তা করেছে । তবে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশ্বাস দিয়েও করোনার হার না কমায় খুলতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠান।
এরই মধ্যে জটিলতা শুরু হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে, অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। তবে সংক্ষিপ্ত পরিসরে হলেও পরীক্ষা নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে যদি করোনা হার না কমে তা হলে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের।
সেই পরিকল্পনার কথা চিন্তায় রেখেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। বর্তমানে কঠোর লকডাউন পরিস্থিতিতে এই কার্যক্রমও স্থগিত আছে। কঠোর লকডাউন শেষে তা পুনরায় শুরু হবে। তবে এখনো বছরের কোন একসময়ে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, আমরা পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দিতে চাই। তবে কোনো কারণে যদি পরীক্ষা আয়োজন করা সম্ভব না হয়, তখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, এবার কোনো অবস্থাতেই অটোপাস দেয়া হবে না। আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেগুলো সংরক্ষণ করতে বলেছি। পরীক্ষা না হলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
বার্তা বাজার/টি