নোয়াখালির ভাসানচরে থানার হাজতখানা থেকে মো: সাহেদ নামের এক রোহিঙ্গা যুবক পালিয়েছে। পরে তাকে শনিবার (৩ জুলাই) ভাসানচর বেড়িবাঁধ সংলগ্ন জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি ভাসানচরের ৫৬ নং ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) রাতে তাকে গ্রেফতার কার হয়। পরে শুক্রবার (২ জুলাই) রাত আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে জেলখানার গ্রিল ভেঙে পালিয়ে যায়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম রাত পৌনে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ।তিনি আরও জানান, আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য,ভাসানচরে নৌবাহিনীর ওয়্যার হাউজ ভাঙচুরের মামলায় সাহেদকে গ্রেফতার করা হয়েছিল।
বার্তা বাজার/টি