নিবার্চন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালকদার দ্বিতীয়বার করোনা পরীক্ষায় করোনা পজিটিভ রির্পোট আসে। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তিনি এর আগে ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার উন্নীত হলে পরের দিন ২০ জুন তাকে কেবিনে নেওয়া হয়।
শনিবার (৩ জুলাই) মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (২ জুলাই) দ্বিতীয়বারের মতো স্যারের করোনা পরীক্ষা করানো হয়েছে। এবারও পজিটিভ এসেছে।
জানা যায়, বার্ধক্যজনিত নানা সমস্যায় আগে থেকেই ভুগছেন তিনি। এর আগে বেশ কয়েকবার ছুটি নিয়ে চিকিৎসার জন্য বিদেশও যান মাহবুব তালুকদার।
বার্তা বাজার/টি