ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা বহনের দায়ে তৌকির (২৫) নামের এক জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। শনিবার (৩ জুলাই) শনিবার রাত সাড়ে ৭ টার সময় উপজেলার পৌর শহরের সড়ক বাজারের দু তালা মসজিদের সামনে থেকে তাকে আটক করেন আখাউড়া থানা পুলিশ ।
আটকৃত তৌকির ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের মুনসেফ পাড়ার রফিকুল মিয়ার ছেলে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের জেল ও ৩০০০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরে ১৫ দিনের জেলা প্রদান করা হয় । এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম ।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি