দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু যতই উর্ধ্বমুখী হচ্ছে ততই রাজধানীর করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে সংকট হচ্ছে বেডের। পাশাপাশি রাজধানীর করোনা ডেডিকেটেড ১৬ হাসপাতালের ৮টিতে খালি নেই আইসিইউ বেড। বাকি ৮টিতে খালি থাকলেও তা অপ্রতুল।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, রাজধানীর উত্তরায় অবস্থিত বাংলাদেশে-কুয়েত মৈত্রী হাসপাতালে ১৬৯টি বেডের মধ্যে খালি আছে ৬১টি। ২৬ আইসিইউ বডের একটিও খালি নেই।
কুর্মিটোলা হাসপাতালে ২৭৫ সাধারণ বেডের মধ্যে ২৬টি খালি থাকলেও আইসিইউ খালি নেই একটিও। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ১৭৪টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৪১টি এবং ১৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৩টি।
সরকারি কর্মচারী হাসপাতালে ৯০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৪৪টি এবং ৬টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ২টি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০৫টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৮৩টি এবং ২০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৯১টি এবং ২৪টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৩টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৯৩টি এবং ১০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই। রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ৪৭০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ২২০টি এবং ১৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৫টি। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ৫০টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৪৯টি এবং সেখানে কোনো আইসিইউ শয্যা নেই।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১৯১টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৫৯টি এবং ১০টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৪টি। শ্যামলী টিবি হাসপাতালে ১৮৩টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৬২টি এবং ৫টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৪টি। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ১০৪টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ২২টি এবং ১০টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে ৫টি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ১৫টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৩টি এবং সেখানে কোনো আইসিইউ শয্যা নেই। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ৩৮টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে ১৬টি এবং সেখানে কোনো আইসিইউ শয্যা নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৩০টি শয্যার মধ্যে ৯১টি খালি আছে। ২০ আইসিইউ-এর মধ্যে খালি ৩টি। ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫০০ শয্যার মধ্যে ৪৭৮টি খালি আর ২১২ আইসিইউ শয্যার মধ্যে ৯১টি খালি আছে।
বার্তা বাজার/এসজে