ভূমধ্যসাগরে নৌডুবি: বাংলাদেশিসহ ৪৩ জন নিহতের আশঙ্কা

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা সবাই ডুবে মারা গেছেন। সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, নৌকাটিতে থাকা অন্য ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৩ জুলাই) সন্ধ্যায় তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ এসব তথ্য জানিয়েছে।

জানা যায়, তিউনিসিয়ার কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে অন্য ৮৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন।

প্রসঙ্গত, গত ২৮ ও ২৯ জুন এসব অভিবাসী লিবিয়ার উপকূল থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। যারা উদ্ধার হয়েছেন তাদেরকে জারজিসে নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর