কোরবানির খাসির বিশাল সম্ভার নিয়ে আবারও প্রস্তুত খাসিহাট.কম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগেরবারের মত এবারও ১০ হাজারের অধিক খাসি নিয়ে হাজির হয়েছে অনলাইনে খাসি ক্রয়ের অন্যতম মাধ্যম খাসিহাট ডট (khasihaat.com)।

এই ওয়েবসাইটে খাসির ছবি ও ভিডিও দেখে যেকোনো ক্রেতাই তার পছন্দসই খাসি ক্রয় করতে পারবে। এছাড়াও খাসির ওজন, বয়স ও মূল্য উল্লেখ করা থাকবে ওয়েবসাইটে।

করোনাকালে বিক্রয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বিবেচনা করে এই প্রতিষ্ঠানটি উদ্যোগ নিয়েছে খাসি জবাই থেকে শুরু করে চাহিদামত সাইজে মাংস কাটার সেবা দিতেও। এ ক্ষেত্রে তারা শতভাগ হালাল ও নিরাপদ পন্থা অবলম্বন করবে বলেও প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানের উদ্যোক্তা জুয়েল রানা জানান, আমরা নিজস্ব খামারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানসম্মত খাসি সংগ্রহ করে আনি। নিজস্ব কসাই দিয়ে সম্পূর্ণ হালাল ও নিরাপদ উপায়ে জবাই করে মাংস প্যাকেজিং করে গ্রাহকের বাসায় পৌঁছে দিতেও আমরা প্রস্তুত।

তিনি আরও জানান, করোনাকালে যারা ঝুঁকিমুক্ত থাকতে চায় তারা চাইলে খাসিহাট ডট কম থেকে পছন্দসই খাসি ক্রয় করতে পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর