করোনাভাইরাস সংক্রমণ রোধে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে সিরাজদিখান থানা পুলিশের মহরা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ইছাপুরা ও সিরাজদিখান বাজারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের এ মহরা হয়।
এ সময় যারা মাক্স পরেনি তাদের মাক্স দিয়ে সচেতন করছে এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলে সঠিক তথ্য দিতে না পারলে ফেরত পাঠিয়ে দিচ্ছে পুলিশ।
এসময় ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, সরকার ঘোষিত যে লকডাউন রয়েছে তা বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। তবে সিরাজদিখান বাসি লকডাউন মেনে নিয়েছে। অযথা কেউ ঘরের বাহিরে বের হচ্ছে না। আমরা চাই প্রতিটা মানুষ বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। ইনশাল্লাহ তাহলে এই করোনা মহামারীর হাত থেকে সকলকে রক্ষা করা সম্ভব।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি