ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় কিশোরী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাইমা (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সে ওই গ্রামের হামদু চৌধুরীর মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম জানান, সন্ধ্যায় ওই কিশোরী রাস্তা পারাপার হওয়ার সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর