সেলিব্রেটির অভিনয়ে আমি বড় ধরণের ক্ষতিগ্রস্থ হলাম: নাসির

পরীমনির দায়ের করা হত্যা ও ধর্ষণচেষ্টাসহ পুলিশের দায়ের করা মাদক মামলায় সম্প্রতি জামিন পাওয়া ব্যবসায়ী ও জাতীয় পার্টির শীর্ষ নেতা নাসির উদ্দিন মাহমুদের দাবি, তিনি পরীমনির অভিনয়ের কারণে সামাজিকভাবে বড় ধরণের বড় ধরণের ক্ষতিগ্রস্থ হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর শনিবার (০৩ জুলাই) বিকালে গণমাধ্যমের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এই কথা বলেন।

নাসির উদ্দিন মাহমুদ বলেন, একজন সেলিব্রিটির অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নির্বাচিত জিএস ছিলাম। ঢাকার প্রথম বিভাগের ফুটবলার ছিলাম। উত্তরা ক্লাবের তিনবার সভাপতি ছিলাম। একজন ব্যবসায়ী। আমাকে আটক করার পরও কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

তিনি আরও বলেন, বড় রকমের ভিকটিম হলাম। কোনো দিন হাজত দেখিনি। রিমান্ডে ১২ দিনসহ ১৮ দিন জেল-হাজতে কাটিয়েছি। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না। আশা করি তদন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তুলে আনবে।

এসময় তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।

উল্লেখ্য, গত ১৩ জুন পরীমনির দায়ের করা মামলার পর নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে উত্তরার একটি বাসা থেকে মাদক এবং ৩ নারীশ গ্রেফতার করে ডিবি পুলিশ। একইদিন তাদের নামে বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। তাদেরকে গ্রেফতারের দিন সকালেই সাভার থানায় পরীমনি একটি মামলা দায়ের করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর