আখাউড়ায় বিধিনিষেধ অমান্য করায় ২২ জনকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় চলমান সংকট মোকাবেললায় লকডাউনের ৩য় দিনে করোনার বিধি নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে জরিমানা করা হয়েছে ।
আজ ৩ জুলাই শনিবার সকাল থেকে সারাদিন বিভিন্ন পয়েন্টে,মার্কেট, হাট-বাজার, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় এই সব অভিযান চালানো হয়।
এ সময় লকডাউন চলাকালীনে করোনা বিধিনিষেধ অমান্য করায় ও অহেতুক বাইরে ঘুরাফেরা করায় ২২ জন ব্যক্তিকে ৭৮০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারি ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ভঙ্গের অপরাধে ২২ জন ব্যক্তিকে ৭৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি