রাজধানীতে পাওনা টাকা চাইতে গিয়ে রিক্সা চালক জয়নাল আবেদীন (৬০) হত্যার শিকার। রাজমিস্ত্রী রুবেল তাকে হত্যা করে বলে জানিয়েছেন র্যাব-১ এর সিইও লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম।
শনিবার (৩জুলাই) বিকেলে র্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, এ ঘটনায় হত্যাকারী একমাত্র আসামি রাজমিস্ত্রী রুবেল কে আটক করেছেন তারা। মাত্র ১০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটায় রুবেল।
জানা যায়,গত ২ জুলাই আশুলিয়ার ভাদাইল এলাকার হাজী লাল মিয়া মসজিদের সামনে লতিফ ভান্ডারীর ভাড়া বাড়ি থেকে অটোরিকশা চালক জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় নিহতের ছেলে আবু তালেব (২৬) বাদি হয়ে মামলা দায়ের করার পর র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের ৩৬ ঘন্টার ব্যবধানে হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবেলকে।
তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি