গাংনীর সীমান্তে বিজিবি’র অভিযান হেরোইনসহ আটক ৩

মেহেরপুরে ২.৫ গ্রাম হেরোইন সহ তিন জনকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেল তিনটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি নায়েক কায়েম চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে খাশমহল বাজার এলাকা থেকে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছে থাকা মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি লাল কাল ডাবল ডিক্সের পালসার মটরসাইকেল জব্দ করা হয়।

আটকৃতরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর গ্রামের রমজান আলীর ছেলে লস্কর আলী (৬৫), মৃত খোকা সরদারের ছেলে আদম আলী (৩২), ও একই গ্রামের মৃত আমিরুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩১)।

৪৭ বিজিবির নায়েক কায়েম চৌধুরী জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকৃত তিন জন একটি মোটরসাইকেল যোগে তিন জন যাচ্ছিল। খাশমহল বাজার এলাকায় তাদের আচরণ সন্দেহজনক হলে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ২.৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটককৃতদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিজিবি সদস্যরা হিরোইনসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর