বছরের প্রথম ৬ মাসে ১৬৪ হামলায় ২৩৯ সাংবাদিক আহত, নিহত ১
চলতি বছরের প্রথম ৬ মাসে দেশের সাংবাদিকদের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য জানা গেছে ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপের প্রতিবেদনে।
ঢাকায় কর্মরত সংবাদকর্মীদের এই গ্রুপ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও স্বেচ্ছাসেবীদের পাঠানো তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, মোট দায়েরকৃত ৩৬ মামলার মধ্যে ১৩টিই ডিজিটাল নিরাপত্তা আইনে। এসব মামলায় আসামি হয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ৮০ জন কর্মী।
মামলা দায়েরের কারণ অনুসন্ধান করে জানা যায়, প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া ও অন্যান্য ক্ষোভের কারণে বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী মহল এগুলো দায়ের করেছেন।
এছাড়া প্রতিবেদনে জানা যায়, বিগত ৬ মাসে ১৬৪টি হামলার ঘটনা ঘটেছে সংবাদকর্মীদের ওপর। এতে ২৩৯ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন ১ জন। বেশিরভাগ ক্ষেত্রেই সংবাদ সংগ্রহের সময় হামলাগুলো হয়েছে। অনেক সময় প্রকাশিত সংবাদের কারণেও ক্ষুদ্ধ মহল হামলা চালিয়েছে সাংবাদিকদের ওপর।
এই ৬ মাসে ৭৯ জন গণমাধ্যমকর্মী ৬৩ টি ঘটনায় হয়রাআনির শিকার হয়েছেন। তাদেরকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে