ভোলায় দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারি গুচ্ছ গ্রাম এলাকায় বিলকিস বেগম নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু । স্থানীয়রা জানান ঘরের আড়ার সাথে ওরনা পেচিয়ে গলায় ফাঁস অবস্থায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ

শনিবার বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে। নিহত বিলকিস বেগম (৩০) ওই গ্রামের দিনমজুর জসিমের স্ত্রী ও একই গ্রামের মানিক বেপারির মেয়ে। তাঁর দুইটি পুত্র সন্তান রয়েছে।

নিহত বিলকিস এর পরিবার জানান, শনিবার সকালে জসিম কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে গেলে পাঁচটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বিলকিস। কি কারণে তা জানি না পরিবার

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মো: মানিক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর