আমরা পর নির্ভরশীল না আত্মনির্ভরশীল: কৃষিমন্ত্রী

বিদেশি সাহায্যের উপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল না: বরং আত্মনির্ভরশীল। একসময় দুর্যোগ হলেই বাংলাদেশকে অন্যের কাছে হাত পাততে হতো। কিন্তু এখন শত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশকে পৃথিবীর কারও কাছে হাত পাততে হয় না বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

মন্ত্রী শনিবার তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘ভিক্ষুক পুনবার্সন কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, ভিক্ষুকের জাতির কাছে কোন সম্মান থাকে না। সারা পৃথিবীতে মাথা উঁচু করে, সম্মান নিয়ে চলতে হলে স্বনির্ভর হতে হবে। কারো নিকট হাত পাতলে চলবে না। তাই তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে খুবই আনন্দের বিষয় যে, তাঁর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা নয়, বরং প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশকে কারো কাছে হাত পাততে হয় না। কারও সাহার্য্যের উপর নির্ভরশীল হতে হয় না।

ধনবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ১০ জন ভিক্ষুককে ২টি দোকান নির্মাণ করে দিয়েছে। এ দোকান থেকে প্রাপ্ত ভাড়া ভিক্ষুকগণ নিজেরা ব্যয় করবেন। এতে করে তাঁদেরকে আর ভিক্ষা করে জীবন নির্বাহ করতে হবে না। এ অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর