রাজধানীর উত্তরায় লকডাউন না মানায় আটক ৫৫

করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে জারি করা কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে শনিবার (৩ জুলাই)। এদিন বিধি নিষেধঅমান্য করে অকারনে বাইরে বের হওয়া রাজধানীর উত্তরাতে ৫৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরা এলাকায় যারা বিনা কারণে বাইরে বের হয়েছেন তাদের আইনের আওতায় আনা হয়েছে। এখন পর্যন্ত ৫৫জনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে ৪২ জনকে ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে স্বাস্তি ও জরিমানা প্রদান,১১ জনকে ডিএমপি এবং ২জনকে মুসলেকা দিয়ে ছাড়া হয়েছে।

এছাড়া লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় শুক্রবার রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ঢাকামেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও অহেতুক বের হওয়ায় ৬৮টি গাড়ির মালিককে প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করাহয়।

তানজীন মাহমুদ (তনু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর