কোম্পানীগঞ্জে ‘৩৩৩’তে ফোন করে খাদ্য সামগ্রী পেলেন ৫৫ পরিবার

করোনাভাইরাস সংক্রমণের ফলে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ‘৩৩৩’তে ফোন করে খাদ্য সামগ্রী পেলেন কোম্পানীগঞ্জের ৫৫ পরিবার । অসহায়, গরিব,কর্মহীন মানুষেরা খাদ্য কষ্টের বিষটি জাতীয় জরুরী সেবায় ফোন করে জানালে এ সেবা পান তারা।

শনিবার (৩ জুলাই) বিকাল ৪টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫৫টি অসহায়, কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

এসময় উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে খাদ্য সহায়তার জন্য যারা ৩৩৩ নম্বারে ফোন করে আবেদন করেছেন প্রাথমিক ভাবে তাদের মধ্য থেকে ৫৫ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আবেদনকারী অবশিষ্ট ব্যক্তি এবং নতুন আবেদনকারী ব্যক্তিদের নিকট পরবর্তীতে জাচাই বাচাই করে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সুপ্রভাত চাকমা।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, বিজিবি ফেনী-৪ নায়েব সুবেদার আবু আক্কাছ প্রমূখ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর